মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে নিহত বাকপ্রতিবন্ধী শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিজির্স প্রতবেদকঃ

আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত বাকপ্রতিবন্ধী শিশু খাদিজার (৭) পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস নিহত বাকপ্রতিবন্ধী শিশুর বাবা লিটন আলীর হাতে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা তুলে দেন। উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা হতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত বাকপ্রতিবন্ধী খাদিজা খাতুন উপজেলার কালিসদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের লিটন আলীর মেয়ে। ২ ছেলে, ১ মেয়ের মধ্যে খাদিজা সবার ছোট। খাদিজা বাকপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সকলের কাছে প্রিয় পাত্রী ছিল। গত ২২ জুন সন্ধ্যায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে যায় খাদিজা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা ও আসাননগর গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে নিহত বাকপ্রতিবন্ধী শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৮:০৯:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪