মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

তিল ধরণের ঠাঁই নেই ট্রেনে, ঝুলেই বাড়ি ফিরছেন যাত্রীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৮৭১ বার পড়া হয়েছে

শনিবার (১৫ জুন) সকাল ১০টা ১৬ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস। ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের দরজা দিয়ে প্রবেশ করাও যেন এক যুদ্ধ। এই যুদ্ধকে পাশ কাটিয়ে তাই অনেকে প্রবেশ করেন জানালা দিয়ে। শেষ পর্যন্ত দরজায় যাত্রী ঝুলিয়ে নিয়েই স্টেশন ত্যাগ করে একতা এক্সপ্রেস।

শনিবার (১৫ জুন) ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা যায় ঈদ যাত্রার এই চিত্র। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা দরজায় ঝুলেই রওনা হয়েছেন নিজ গন্তব্যে।

এসময় কথা হয় একতা এক্সপ্রেসের যাত্রী আল আমিনের সঙ্গে। তিনি বলেন, ঈদ আসছে, বাড়ি তো যেতেই হবে। আমি সিটে বসেই যেতে পারছি, অনেকে দাঁড়িয়েই যাচ্ছে। আসলে সবাই নিজের বাড়ি যাওয়া জন্য অপেক্ষা করছিলেন। তাই দাঁড়িয়ে বা বসে যেভাবেই হোক বাড়ি যাওয়াটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

আরেক যাত্রী মো. আনোয়ার হোসেনের সঙ্গে কথা ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেই। তিনি বলেন, আমি স্ট্যান্ডিং টিকিট কেটেছিলাম। তাই দাঁড়িয়েই যেতে হবে। কিন্তু কথা হচ্ছে যে পরিমাণ মানুষ তাতে দাঁড়ানোর জায়গা পেলেই হলো।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) ট্রেনটি ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল ১০টা ১৫ মিনিটে। কোনও বিলম্ব ছাড়াই নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকা ত্যাগ করে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল থেকে ঢাকা স্টেশন থেকে সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যায়। কোনও বিলম্ব ছাড়াই।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেনগুলোতে অতিরিক্ত ১৬২টি যাত্রীবাহী কোচ যুক্ত করার কথা জানায় বাংলাদেশ রেলওয়ে। ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে এসব কোচের টিকিট অনলাইনে কেনা যাচ্ছে। এছাড়া অন্য ট্রেনগুলোতে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন থেকে ছাড়া হচ্ছে ট্রেন যাত্রা শুরুর আগে আগে।এর বাইরে বুধবার (১২ জুন) থেকে ১০ জোড়া (২০টি) ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করছে। ঈদযাত্রার ভিন্ন ভিন্ন দিনে চলাচল করবে এসব ট্রেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

তিল ধরণের ঠাঁই নেই ট্রেনে, ঝুলেই বাড়ি ফিরছেন যাত্রীরা

আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুন ২০২৪