সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এমপি আনার খুনের তদন্তে হাসপাতালে কলকাতার সিআইডি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৩:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪
  • ৮৯৫ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্স :

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের তদন্তে পশ্চিমবঙ্গের ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তদন্তে গেছে কলকাতার সিআইডি।

এমপি আনার ওই হাসপাতালে চিকিৎসার জন্য যেতেন। সে ব্যাপারে খোঁজ নিতেই শুক্রবার সিআইডি সেখানে যান।
তারা জানতে পেরেছেন, মে মাসে কলকাতায় আসার পর আনোয়ারুল আজীম আনার ওই হাসপাতালে যাননি। তবে তার আগে এ বছর আরও দু’বার তিনি কলকাতায় এসেছিলেন। সে সময় ওই হাসপাতালে তিনি গিয়েছিলেন কিনা, সে ব্যাপারে খোঁজ নিচ্ছে সিআইডি।

বাংলাদেশ পুলিশের কাছ থেকে কলকাতার সিআইডি জানতে পেরেছে, গত ১৯ জানুয়ারি আনোয়ারুল কলকাতায় এসেছিলেন। কদিন পরেই দেশে ফিরে আসেন। ১৮ মার্চ আবার কলকাতায় আসেন। একদিন থেকেই দেশে ফিরে আসেন আবার।

এমপি আনার হত্যার তদন্তে এবার নেপাল যাচ্ছে ডিবির দল
শিলাস্তি রিসিভ করার পর আর পাওয়া যায়নি এমপি আনারকে
খুনের তদন্তে গ্রেপ্তার কসাই জিহাদকেও জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। নানা কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছে সে। পুরো বিষয়টি সিয়াম নামে আরেক অভিযুক্ত সব জানে বলেও দাবি করছে সে। সিয়াম ঘটনার পর থেকে পলাতক। জিহাদের দাবি, আমানুল্লাহর নির্দেশেই সিয়াম ঘটনার দেড় মাস আগে তাকে মুম্বাই থেকে রাজারহাটে নিয়ে এসেছিল। সেখানে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের একটি ভাড়া করা ফ্ল্যাটে রাখা হয়েছিল তাকে। বাংলাদেশে গ্রেপ্তা‌র হওয়া আমানুল্লাহ এবং শিলাস্তি রহমানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেও জিহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

সিয়ামের খোঁজে ইতোমধ্যেই তল্লাশি শুরু করেছে সিআইডি। তদন্তকারীদের অনেকেই প্রায় নিশ্চিত যে, সিয়াম নেপালে লুকিয়ে আছে। সিয়ামকে ধরতে নেপাল পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে কলকাতা সিআইডি।

পুলিশের একাংশের মতে, সিয়াম বাংলাদেশি নাগরিক। সে দেশের পুলিশও তাকে নিজেদের হেফাজতে পেতে চাইছে। নিয়ম অনুযায়ী, সিয়াম নেপালে গ্রেপ্তা‌র হলে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনাই প্রবল। এদিকে, আখতারুজ্জামান ওরফে শাহিন সম্পর্কে গোয়েন্দারা জানতে পেরেছেন, অন্ধকার জগতের কিছু বিষয় নিয়ে তার সঙ্গে এমপি আজীমের বিরোধ চলছিল। সে কারণেই এই খুন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এমপি আনার খুনের তদন্তে হাসপাতালে কলকাতার সিআইডি

আপডেট সময় : ১০:২৩:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪