মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৪:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহ কালীগঞ্জের শিশু আরাফাত হোসেন সাইফ হত্যা মামলার একমাত্র আসামি শাকিল আহমদকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেল চারটায় ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সানা মো. মারুফ হোসাইন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলা শহরের ওষুধ ব্যবসায়ী নূর হোসেন ওরফে লোটাসের ছেলে আরাফাত হোসেন সাইফ (৮) স্থানীয় শিশু একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিনের মত গত ২০১২ সালের ৭ অক্টোবর সাইফ স্কুল থেকে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর তার মামা আবু সাঈদ ওরফে পিন্টু স্থানীয় থানায় দোকান কর্মচারী শাকিল আহমদকে আসামি করে অপহরণ মামলা দায়ের করে। ওইদিন বেলা ১টার দিকে পুলিশ আসামি শাকিল আহমদকে আটক করে।

শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ পার্শ্ববর্তী হেলা গ্রামের একটি আখখেত থেকে পলিথিনে মোড়া সাইফের লাশ উদ্ধার করে। পূর্বশক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল।
বুধবার বিকেলে বিচারক আসামি শাকিল আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ইসমাইল হোসেন বাদশা ও আসামিপক্ষে ছিলেন মো. আবু তালেব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন !

আপডেট সময় : ০১:০৪:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭