মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার সাঁওতাল হত্যারদাবিতে রাজশাহীতে মানববন্ধ

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ৮৩০ বার পড়া হয়েছে

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

চার বছর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সংঘটিত সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির পাশাপাশি আদিবাসীদের জন্য সার্বিক নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চার বছর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার জন সাঁওতালকে হত্যা করা হয়। কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু বিচার হয়নি। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

ন্যায়বিচার কেবল সমাজের উঁচু শ্রেণির জন্য নয়, সব শ্রেণির মানুষের জন্য। পাশাপাশি আদিবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসব না মানলে আগামীতে আর বড় আন্দোলন গড়ে তোলা হবে।

রাজশাহী জেলা আদিবাসী পরিষদের সভাপতি বিমল রাজোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাশ হেমরণ, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গাইবান্ধার সাঁওতাল হত্যারদাবিতে রাজশাহীতে মানববন্ধ

আপডেট সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০