মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় অপরূপ সৌন্দর্যে বিলে ভাসছে পানাফুল

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩২:১০ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ৮৪২ বার পড়া হয়েছে

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

বর্ষার জলে ধেয়ে এসেছে কচুরিপানা। এ পানাগুলো স্থির হয়েছে পাটানোছা নামের এক বিলে। যেনো প্রকৃতির খেয়ালে উঁকি দিচ্ছে ফুটন্ত পানাফুল। আর এই ফুলের অপরূপ দৃশ্যতে বিমোহিত সৌন্দর্যপিপাসুরা।

সরেজমিনে সোমবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের পাটানোছা বিলে দেখা যায় পানাফুলের স্বর্গীয় দৃশ্য। এসময় জেসমিন, সোহাগ, রিতু ও সাগরসহ আরো অনেকে পানাফুলের মগ্ধতায় দাঁড়িয়ে ছিলেন আপন দৃষ্টিতে।

জানা যায়, পাকা সড়কের ধারে পাটানোছা বিলটি বছরের কয়েকমাস লোকচক্ষুর আড়ালে থাকে। সেটি বর্ষা পেরিয়ে শরতে এসে হাজারো মানুষের দৃষ্টিকাড়ে। এসময়টাতে বির্স্তীণ বিলজুড়ে ফুটে উঠে পানাফুল। জলে ভাসা এসব ফুলের সৌন্দর্য উপভোগ করতে পথচারীরা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। একই সঙ্গে ভ্রমণপিপাসু কিংবা সৌন্দর্যপিপাসু যুবক-যুবতীরাও চাতক পাখির মতো তাকিয়ে রয় বিলের দিকে। যেনো প্রাণজুড়াতে সুদুর দৃষ্টি বিলের চারিদিকে। পানাফুলের রূপেভরা পাটানোছা বিলের সৌন্দর্যকে অনেকে ক্যামেরায় ধারণ করে তা ফেসবুকেও পোষ্ট দিচ্ছেন।

বিলটিতে আসা রিয়া আক্তার রিতু নামের এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের ফেসবুকে পানাফুলে স্বর্গরাজ্য দেখে এখানে না এসে পারলাম না। বিলজুড়ে নজরকাড়া ফুলের দৃশ্য দেখে অনেকটাই মুগ্ধ হলাম।

স্থানীয় তোফাজ্জল হোসেন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, প্রতি বছর শরৎকালে পানাফুলে সাজিয়ে উঠে পাটানোছা বিলটি। ফলে দুরের মানুষদের কাছেও বেশ পরিচিত হয়ে উঠেছে এ জায়গাটি। সম্প্রতি প্রতিদিন শত শত মানুষ ফুটন্ত ফুলের সৌন্দর্য্য দেখতে আসেন এ বিলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গাইবান্ধায় অপরূপ সৌন্দর্যে বিলে ভাসছে পানাফুল

আপডেট সময় : ০২:৩২:১০ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২০