মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

স্কুলছাত্রী উত্যাক্ত ও  শিশু ধর্ষণের চেষ্টা, ২ যুবক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ৮৩৯ বার পড়া হয়েছে

বায়েজীদ, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্কুলছাত্রীকে অত্যাক্ত ও শিশু ধর্ষণ টেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শাহাজান মিয়া (৩০) ও শাওন প্রধান (২০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে শাহাজান মিয়া পার্শ্ববর্তী পুর্ব খামার দশলিয়া গ্রামের এক স্কুলছাত্রী (১৩) কে প্রেমের প্রস্তাব দেওয়াসহ পথরোধ করে প্রায়ই নানাভাবে অত্যাক্ত করে আসছিল। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা সাদুল্লাপুর থানায় এজাহার দায়ের করে। এ ঘটনায় থানা পুলিশ শনিবার সন্ধ্যায় শাহাজানকে আটক করে।

অপরদিকে, শনিবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে শাওন প্রধান প্রতিবেশী এক শিশুকন্যা (৪) কে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ঘরে নিয়ে যায়। সেখানে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে শাওন প্রধান সটকে পড়ে। বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা  বলেন, দুটি ঘটনায় পৃথক এজাহার দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের আটক করে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

স্কুলছাত্রী উত্যাক্ত ও  শিশু ধর্ষণের চেষ্টা, ২ যুবক আটক

আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২০