মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩১:৪৪ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রোববার রাত ৮টার দিয়ে সাভার পৌর এলাকার পাল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নীলা রায় (১৬) মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণির এই ছাত্রী পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকায় ভাড়া থাকত।

অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান (২০)। সে স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর। কিন্তু নীলা তা প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয় মিজানুর। রোববার রাত ৮টার দিকে নীলা ও তার ছোট ভাই অলককে সাভার গালর্স স্কুল রোডে পেয়ে মিজানুর তাদের গতিরোধ করে।

এক পর্যায়ে অলককে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা নীলাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রেমে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১২:৩১:৪৪ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০