মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে কন্যাশিশু হত্যায় বাবাসহ ৫ জনের যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কন্যাশিশু হত্যার দায়ে বাবাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরুল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে ও নিহত শিশুর বাবা হাবিবুর রহমান হবি, তার ছোট ভাই বিশা সেখ, একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী বিলকিস বেগম, মাসুদ আলীর ছেলে আয়নাল শেখ এবং তার স্ত্রী মনোয়ারা বেগম।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৪ সালে হাবিবুর রহমান একই গ্রামের ফিরোজা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঘরে কাকলী নামে এক মেয়ে সন্তানের জন্ম হয়। ফিরোজা বেগমের পরিবার গরিব হওয়ায় স্বামী হাবিবুর রহমান হবি তাকে প্রায়ই নির্যাতন করতেন। একপর্যায়ে হাবিবর তার স্ত্রী ফিরোজা বেগমকে তালাক দিলে তিনি তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। কিন্তু হাবিবুর রহমান তার সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করার উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করে। এরই একপর্যায়ে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর হাবিবুর তার মেয়েকে বাড়িতে এনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত শিশু কাকলীর মা ফিরোজা বেগম বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার বিকেলে এ রায় প্রদান করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান ও আসামিপক্ষে ছিলেন রেজাউল করিম তালুকদার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রায়গঞ্জে কন্যাশিশু হত্যায় বাবাসহ ৫ জনের যাবজ্জীবন !

আপডেট সময় : ০৫:০৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭