মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে গাছ কর্তন মামলায় ইউপি চেয়ারম্যান টিটুসহ পাঁচজন কারাগারে

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০১:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০
  • ৮৩৫ বার পড়া হয়েছে

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি):
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ইউপি রাস্তার গাছ কর্তন মামলায় ইউপি চেয়ারম্যান টিটুসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১৯ আগস্ট বুধবার গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

জানা যায়,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ৬নং ওয়ার্ড সদস্য পল্লব মিয়া, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাপলা বেগমের স্বামী শরিফুল ইসলাম, চেয়ারম্যানের একান্ত সহযোগী হেলাল মিয়া ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির সর্দার মোখলেছ মিয়া অত্র ইউনিয়নের বিভিন্ন সড়কে রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৭১ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮৮টি গাছ নিয়মবর্হিভূতভাবে বিক্রি করে। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হলে নিয়মবর্হিভূতভাবে এসব গাছ কর্তনে স্থানীয় প্রশাসন তদন্তপূর্বক চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামী করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৯ আগস্ট ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি, বিপুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন,গাছ কর্তন মামলায় ২নং হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ৬নং ওয়ার্ড সদস্য পল্লব মিয়া, শরিফুল ইসলাম সরকার,হেলাল মিয়া ও মোখলেছ মিয়াসহ পাঁচজন আসামী জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পলাশবাড়ীতে গাছ কর্তন মামলায় ইউপি চেয়ারম্যান টিটুসহ পাঁচজন কারাগারে

আপডেট সময় : ০৮:০১:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০