মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বুলু-দুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:০১ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামী ১৩ এপ্রিল গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন- চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, মারুফ কামাল খান সোহেল।
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, মামলাটির চার্জশিট আমলে নিয়ে বিচারক পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে এদিন মামলার অন্যতম আসামি হাবিবুন নবী খান সোহেল আদালতে হাজিরা দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, পরোয়ানা জারি করা ১৪ আসামির মধ্যে ৫ জন জামিনে ছিলেন। তাদের বিরুদ্ধে গতকাল সময়ের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর ৯ আসামি মামলার শুরু থেকেই পলাতক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পুলিশ বক্সের ট্রাফিক সার্জেন্টকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল দ্বারা আঘাত করে। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানার এসআই মিজানুর রহমান মামলাটি করেন। মামলাটি তদন্ত করে একই থানার তোফাজ্জল হোসেন একই বছরের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু অভিযোগপত্রে কিছু ত্রুটি থাকায় পরের বছর ১৯ জুলাই সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন তোফাজ্জল হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বুলু-দুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা !

আপডেট সময় : ১২:২৪:০১ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭