মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:১২:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে নিখোঁজের ১৪ ঘন্টা পর পুকুর থেকে জাকারিয়া হোসেন চঞ্চল (১০) ও মিশন হোসেন (১০) নামে দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৪ আগষ্ট) ভোর ৬টার দিকে উপজেলার সাফদাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মুকুল হোসেনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকারিয়া হোসেন চঞ্চল কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালী পাড়ার বাহাদুর আলীর ছেলে ও নিহত মিশন কালিগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফোরকান আলীর ছেলে। নিহতরা রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।
মাদ্রাসার শিক্ষক আকিমুল ইসলাম জানান, মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজ করায় বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। বেলা একটার দিকে গোসল করে ছাত্ররা সবাই মাদ্রসায় ফিরে আসে। বিকাল ৫টার দিকে খেলা শেষে জাকারিয়া ও মিশন আবার ওই পুকুরে গোসল করতে যায়। সন্ধার পর মাদ্রাসায় তাদেরকে দেখতে না পেয়ে উপস্থিত ছাত্রদের কাছে তাদের খোঁজ নেওয়া হয়। পরে নিখোঁজের ঘটনা জানিয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যদের কে নিয়ে রাত এক টা পর্যন্ত গ্রামে এবং ওই পুকুরে খুঁজা হয়।
নিখোঁজের ১৪ ঘন্টা পর আজ শুক্রবার ভোর ৬টার দিকে স্থানীয়রা মাদ্রাসা ছাত্র মিশনের মরদেহ পুকুরে ভাসতে দেখে। নিখোঁজ অন্য ছাত্রের মরদেহ না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। আধা ঘন্টা পর জাকারিয়া হোসেনের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম। পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কোটচাঁদপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

আপডেট সময় : ০৪:১২:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০