সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রধানমন্ত্রীর দেয়া ভুমিহীনদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৮৪৮ বার পড়া হয়েছে

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

প্রধানমন্ত্রীর দেয়া জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুমিহীনরা ঘন্টাব্যাপী এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুর গ্রামের শতাধিক ভুমিহীন মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
জানা যায়, একই ইউনিয়নের ভগবানপুর গ্রামের কতিপয় চিহ্নিত ভূমিদস্যূ একটি সংঘবদ্ধ চক্র ভূমিহীনদের উপর হামলা, মামলা, নির্যাতন চালিয়ে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে মানববন্ধনে জানানো হয়। মানববন্ধন চলাকালে ভূমিহীনদের বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, বুদা মিয়া, জেসমিন বেগম প্রমুখ। বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে বরিশাল ইউনিয়নের কোমরপুর গ্রামে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড থেকে ভূমিহীনদেরকে ৩৬ শতক জমি বন্দোবস্ত করা হয়। এরপর ৪ শতক করে প্লট আকারে প্রত্যেক ভূমিহীন এই জমি পায়। সরকারের দেয়া প্রায় ১ কোটি মূল্যের এই জমি বিভিন্নভাবে দখলের চেষ্টা চালাচ্ছে সংঘবদ্ধ ভূমিদস্যুরা। ওই জমি দখলের চেষ্টায় প্রায় প্রতিদিন ভূমিহীনদের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে সংঘবদ্ধ চক্রটি। বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি সময়ে তার ওই চক্রটি ভূমিহীন পরিবারদের অবরুদ্ধ করে রেখেছে। তাদেরকে ওই জমি থেকে চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বিষয়টি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানালেও কোন পদেক্ষপ গ্রহন না করায় তারা মানববন্ধন পালন করছি। তারা আরও বলেন, কিছুদিন আগে ভূমিদস্যুদের ওই সন্ত্রাসী চক্রটি ওই খাস জমি থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য অতর্কিত হামলা করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে। প্রধানমন্ত্রীর দেয়া জমি তারা কিছুতেই হারাতে দিবো না। এব্যাপারে তারা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দেয়া ভুমিহীনদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

আপডেট সময় : ০৭:১১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০