মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কলহে স্বামীকে খুন করেন মৌসুমী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পারিবারিক কলহে রাজধানীর মালীবাগে ওহেদুল ইসলাম স্বপনকে (৬০) খুন করেন তার স্ত্রী।
এ বিষয়ে স্ত্রী মৌসুমী ইসলাম নাহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে পুলিশ জানায়।

গতকাল শুক্রবার বিকেলে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান  বলেন, ‘এ দম্পতির মধ্যে বিরোধ চলে আসছিল, যা নিয়ে দুজনের মধ্যে ক্ষোভ ছিল। এ ক্ষোভ থেকে ঘটনার দিন মৌসুমী ঘরে থাকা শিলপাটা দিয়ে স্বপনকে খুন করে। তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। একই সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের দোষও স্বীকার করেছে। এখন মামলার অন্য প্রক্রিয়া চলছে। এরপরই মৌসুমীকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হবে আদালতে।’

প্রতিবেশীদের সঙ্গে আলাপে জানা গেছে, মালীবাগ আবুজর গিফারি কলেজের পেছনে নিজ বাড়িতে ওহিদুল ইসলাম স্বপন সপরিবারে বসবাস করতেন। তাদের একটি ছেলে রয়েছে। স্বপন মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ চলছিল। মাদক সেবন নিয়ে কথা কাটাকাটি হয় স্বপন ও মৌসুমীর। এ সময় তাদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে স্বপন তার স্ত্রী মৌসুমীকে শিলপাটা দিয়ে আঘাতের চেষ্টা করেন। মৌসুমী তার কাছ থেকে কেড়ে নিয়ে স্বপনকে মাথায় আঘাত করেন। এক পর্যায়ে স্বপন রুমের মেঝেতে পড়ে গেলে তার মাথায় আঘাত করে খুন করেন মৌসুমী।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারির এ ঘটনার পর মৌসুমী আত্মগোপনে ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কলহে স্বামীকে খুন করেন মৌসুমী !

আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭