মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঘুষ গ্রহণকালে গ্রেপ্তার ডিএসসিসির কর্মকর্তা কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঘুষের টাকা গ্রহণকালে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপকর কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জমাদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল শুক্রবার তোফাজ্জল হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। অপরদিকে তোফাজ্জল হোসেনের আইনজীবী হারুন- অর-রশিদ জামিনের প্রার্থনা।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন বলে জানান দুদকের জিআর শাখার কর্মকর্তা ওবায়দুল্লাহ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর কলাবাগান থেকে ঘুষ গ্রহণকালে তোফাজ্জল হোসেন জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্র জানিয়েছে, কলাবাগানের জনৈক মুস্তফা আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সব আইনি প্রক্রিয়া শেষে ডিএসসিসির ওই কর্মকর্তাকে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরো ১ লাখ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

দুদকে আসা অভিযোগে বলা হয়, হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কর্মকর্তা এর আগে ৩০ হাজার টাকা ঘুষ নেন। পরে আরো ২০ হাজার টাকা দাবি করেন। তখন মুস্তফা আলী দুদকে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে এ্কটি দল গঠন করা হয়। সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদের নেতৃত্বে দলটি কলাবাগান এলাকা থেকে অভিযুক্তকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঘুষ গ্রহণকালে গ্রেপ্তার ডিএসসিসির কর্মকর্তা কারাগারে !

আপডেট সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭