মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিলেটে নতুন করে আরো ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

  • আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৯৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটে নতুন করে আরো ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে শনাক্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ৮ হাজার ২২৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত সিলেটে ৩ হাজার ৬২৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। এই বিভাগে করোনায় ১৪৯ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ১১১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১৩ জন করোনায় মারা গেছেন।

এদিন দুটি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জের ২৭ জন ও মৌলভীবাজারের ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলে এখন পর্যন্ত সিলেটে ৪ হাজার ৪৩৫ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৩৫ জন, হবিগঞ্জে এক হাজার ২১৬ জন ও মৌলভীবাজারে এক হাজার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, মঙ্গলবার তাদের ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জের ১৯ জন ও সুনামগঞ্জের ১৮ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এদিন ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিলেটে নতুন করে আরো ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০