বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

‘স্প্রেভাটো’ নামের স্প্রেটি আত্মহত্যার সিদ্ধান্ত বদলে দিবে !

  • আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৮০৯ বার পড়া হয়েছে
প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো হতাশা রয়েছে। কেউ হতাশা কাটিয়ে উঠতে পারে আবার কেউ পারে না। লকডাউনের বন্দী জীবন, নিজেকে সুস্থ রাখার জন্য সমাজ থেকে শারীরিকভাবে দূরে থাকা,  অনেকেরই এসব মেনে নিতে কষ্ট হচ্ছে। কারো কারো কাছে তা অসহনীয় হয়ে উঠছে।

মার্কিন প্রশাসনের বিশেষ চিন্তা তাদের নিয়ে, যাদের ডিপ্রেশনের গুরুতর সমস্যা রয়েছে। আমেরিকায় এর সংখ্যাটা ১.৭ কোটির কাছাকাছি। তাদের মধ্যে ১১-১২ শতাংশের আত্মহত্যার প্রবণতা রয়েছে।

আত্মহত্যার এসব চিন্তা দূর করতে একটি স্প্রে-কে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওষুধ হিসেবে অনুমোদন দিয়েছে। তবে এটি সবার জন্য অনুমোদন নয়।

জনসন অ্যান্ড জনসন ‘স্প্রেভাটো’ নামের স্প্রেটি তৈরি করেছে শুধু তাদের জন্য যারা বিভিন্ন অবসাদে ভোগেন এবং এই অবসাদের সমস্যা কাটাতে প্রচলিত ওষুধ কাজ করে না।

সরকারি অনুমোদন পেয়ে যাওয়ায় এই ধরনের মানুষের জন্য ওষুধটি খুব শীঘ্রই বাজারে আনার পথ খুলে গেল বলে জানিয়েছে এর নির্মাতা সংস্থা। গত ২০১৯-এর মার্চের পর থেকে এ পর্যন্ত ৬০০০ মানুষের উপরে এটি পরীক্ষা করে দেখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

‘স্প্রেভাটো’ নামের স্প্রেটি আত্মহত্যার সিদ্ধান্ত বদলে দিবে !

আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০