সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মওদুদের স্ত্রীর রিট মামলা শুনতে বিব্রত হাইকোর্ট !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিআইডি কার্যালয়ে হাজিরের জন্য দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে প্রাক্তন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জে আহমদের দায়ের করা রিটের শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমদের স্ত্রীর রিটের শুনানিতে বিব্রত বোধ করেন।ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি আবেদন শুনতে বিব্রত বোধ করেন।

গত ১৭ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার মো. লুৎফর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্ল্যাট/বাড়ি কেনার ব্যাপারে হাসনা জে আহমদকে চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, বাড়ি/ফ্ল্যাট কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানতে চেয়েছে যে, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোন মাধ্যমে অর্থ পাঠিয়েছেন এবং বাড়ি কেনার অর্থের উৎস ও বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর মাধ্যম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রমাণ ও কাগজসহ সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করা হলো।এই চিঠির পরিপ্রেক্ষিতে সিআইডিকে গত ২৩ জানুয়ারি একটি চিঠি দেন হাসনা জে আহমদ। পরদিন সিআইডির পক্ষ থেকে আরেকটি চিঠি দেওয়া হয়। এসব চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাসনা জে আহমদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মওদুদের স্ত্রীর রিট মামলা শুনতে বিব্রত হাইকোর্ট !

আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭