সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দিনমজুরের কাছ থেকে মিতুর সিম উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৯:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে হত্যার শিকার মাহমুদা খানম মিতুর ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি উদ্ধার করা হয়েছে।
ভোলার লালমোহন উপজেলার এক দিনমজুরের কাছ থেকে সিমকার্ডটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান।

প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সিমকার্ড উদ্ধারের ঘটনায় এ দিনমজুরকে আটক করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, লালমোহন উপজেলার এক দিনমজুরের কাছ থেকে তারা মিতুর মোবাইল ফোনের সিমটি উদ্ধার করেছেন। মিতু হত্যার সময় এ ব্যক্তি চট্টগ্রামে রিকসা চালাতেন। নগরীর বাকলিয়া থানা এলাকায় সিমকার্ডটি তিনি রাস্তায় পান বলে পুলিশকে জানিয়েছেন। কিছু দিনের মধ্যে আর্থিক টানাপোড়নে তিনি চট্টগ্রাম ছেড়ে ভোলায় চলে আসেন। পরে সিমটি মোবাইল ফোন সেটে লাগিয়ে ব্যবহার শুরু করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে সেটি উদ্ধার করে। তবে তাকে আটক করা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দিনমজুরের কাছ থেকে মিতুর সিম উদ্ধার !

আপডেট সময় : ১১:৪৯:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭