মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আরেক মামলায় ছেলেসহ রাগীব আলীর বিরুদ্ধে চার্জ গঠন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগের মামলায় সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।গতকাল বুধবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ চার্জ গঠন করা হয়।

এর আগে তারাপুর চা বাগান দখল সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।

সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার গত বছরের ৮ সেপ্টেম্বর রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তারাপুর চা বাগান সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে পলাতক রয়েছেন। কিন্তু পলাতক থাকা অবস্থায় তারা ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা সম্পাদনা করে আসছেন। ওই সময় রাগীব আলী সিলেটর ডাক পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং আবদুল হাই সম্পাদক ছিলেন।
মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তবে সমনের জবাব না দেওয়ায় গত বছরের অক্টোবরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আরেক মামলায় ছেলেসহ রাগীব আলীর বিরুদ্ধে চার্জ গঠন !

আপডেট সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭