সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের ২টি উপজেলায় নারীসহ দু’জনের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৭:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ 

করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ও দুপুরে তাদের মৃত হয়। মৃত দু’জন হলেন-কালীগঞ্জের ঘোপপাড়া গ্রামের বাসিন্দা শুকুর আলী (৫৫) এবং শৈলকুপার কেষ্টপুর গ্রামের মিল্টন সর্দারের স্ত্রী পারভীন আক্তার (৩২)। আলীর বড় ভাই খাইরুল ইসলাম জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার (১৩ মে) রাতে ঢাকা থেকে বাড়ি আসেন আলী। অসুস্থতার জন্য বৃহস্পতিবার সকালে তাকে চিকিৎসার জন্য যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোরের দিকে তার মৃত্যু হয়। আলী ঢাকায় একটি মার্কেটের নৈশপ্রহরীর চাকরি করতেন। তার ডায়াবেটিস ছিল। কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. সুলতান আহমেদ জানান, খবর পেয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, উপজেলার কেষ্টপুর গ্রামে করোনা উপসর্গ (জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে দুপুরে মারা যান পারভীন। খবর পেয়ে মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৃত দু’জনের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের ২টি উপজেলায় নারীসহ দু’জনের মৃত্যু!

আপডেট সময় : ১০:০৭:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২০