সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চুয়াডাঙ্গায় দরিদ্র কৃষকের জমির ধান দিল জেলা পুলিশ

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১৬:০১ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নবগঙ্গা খালপাড়া মাঠে তারা ওই দরিদ্র কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেয়।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে হাজরাহাটি গ্রাম।

ওই গ্রামের দরিদ্র কৃষক তানজিলুর রহমান অর্থের অভাবে নবগঙ্গা খালপাড়া মাঠের পাকাধান কাটতে পারছিলেন না। তা ছাড়া গ্রাম লকডাউন হওয়ায় শ্রমিকও পাচ্ছিলেন না। বিষয়টি চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে জানান তিনি। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি অনুধাবন করে জেলা পুলিশের একটি চৌকস টিমকে দরিদ্র কৃষক তানজিলুর রহমানের ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশ দেন।

নির্দেশনা পেয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা পুলিশের ২০ সদস্য কৃষকের জমির ওই ধান কেটে দেন। ধানকাটায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

অতিরিক্তি পুলিশ সুপার আবু তারেক বলেন, দরিদ্র কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছেন না বলে বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে ওই কৃষক জানান। করোনাভাইরাসের কারণে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে আছে। ধানগুলো শুকানো হলে ঝেড়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় দরিদ্র কৃষকের জমির ধান দিল জেলা পুলিশ

আপডেট সময় : ০৯:১৬:০১ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০