মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে যুবলীগ কর্মীকে হাতুড়ি পেটা, ঢাকায় রেফার্ড, থানায় অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৭:২৫ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২০
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে জিনারুল ইসলাম সবুজ (২৬) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা কাস্টভাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে। এ ঘটনায় জিনারুল ইসলামের বড় ভাই আনারুল ইসলাম কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে জিনারুল স্থানীয় বাজার থেকে পায়ে হেটে পাশ্ববর্তি গ্রাম সাতগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছায়। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা সাতগাছিয়া গ্রামের ৭ থেকে ৮ জন হাতুড়ি এবং রডের লাঠি নিয়ে তার উপর হামলা করে। এরপর হামলাকারীরা তাকে মাটিতে ফেলে দিয়ে পা ও লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করে। তাদের হামলায় সে অজ্ঞান হয়ে গেলে মারা গেছে ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হলে রোববার সকালে ঢাকায় রেফার করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান আহমেদ জানান, তার হাত, মাথা ও পেটে মারাত্বক আঘাত পেয়েছে। পেট ফুলে উঠছে, কিছু খেলে উঠে যাচ্ছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্তের জন্য স্থানীয় বারোবাজার ফাড়ির পুলিশকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে যোগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কালীগঞ্জে যুবলীগ কর্মীকে হাতুড়ি পেটা, ঢাকায় রেফার্ড, থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:৪৭:২৫ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২০