মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জেলা জুড়েই চলছে ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৩:২৮ অপরাহ্ণ, শনিবার, ২ মে ২০২০
  • ৭৬১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

২রা মে শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় থেকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই ও কোরাপাড়া বটতলা এলাকায় বাজার তদারকি করা হয়। গত ২৭ এপ্রিল ২০২০ তারিখে একজন ভোক্তা অভিযোগ জানান, কোরাপাড়া বটতলায় মফিজের দোকানে অধিক মূল্যে পোল্ট্রি ফিড বিক্রয় করা হচ্ছে। সে মোতাবেক শনিবার দুপুরে তদারকি টিমের একজন তার নিকটে ফিড ক্রয় করতে চাইলে তিনি প্রতি কেজি ফিডের মূল্য ৫০ টাকা দাবি করেন। অথচ বস্তার গায়ে সর্বোচ্চ মূল্য দেওয়া আছে প্রতিকেজি সর্বোচ্চ ৪১ টাকা ৭০ পয়সা। পাশাপাশি সিটি পোল্ট্রি ফিডে গিয়ে দেখা যায় তিনি মেয়াদ উত্তীর্ণ গবাদিপশুর ঔষধ বিক্রয় করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। সকালে ওয়াজির আলী স্কুল মাঠে ও পুরাতন ডিসি কোর্ট চত্বরে টিসিবির মালামাল বিক্রয় তদারকি করা হয়। সার্বিক সহযোগিতা করেছেন জনাব মোঃ রাজিব হোসেন, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

কালিগঞ্জ উপজেলা বিএনপির ২’শ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
করোনা প্রভাবে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সার্বিক তত্বাবধানে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্য্যালয়ে পৌরসভার ২ শত মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্তিত ছিলেন পৌর বিএনপি আহ্বায়ক আতিয়ার রহমান, নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন রবি, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাহবুবার রহমান মিলন সহ ছাত্রদল ,যুবদল, কৃষকদল নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জেলা জুড়েই চলছে ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান

আপডেট সময় : ১০:৫৩:২৮ অপরাহ্ণ, শনিবার, ২ মে ২০২০