মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৬

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১১:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২০
  • ৭৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে আধিপত্ত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আসাদ হোসেন, জাকির হোসেন, হোসেন আলী, হাসান আলী, বেলী খাতুনসহ আরও একজন। কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ইদু ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবেশ আলীর মধ্যে দীর্ঘদিন আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইদ্রিস আলী ইঁদুর ছেলে হোসেন আলী ও এক কর্মচারী ডিশের ব্যবসার পাওনা টাকা চাইতে রঘুনাথপুর গ্রামের জামে মসজিদের কাছে গেলে তাদের উপর্যুপরি মারধর করে দরবেশ আলীর লোকজন। মারধরের ঘটনা জানাজানি হলে ইঁদুর আরও দুই ছেলে সেখানে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠায়। সেখান থেকে ৪ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রঘুনাথপুর এলাকায় যে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে তাদের দু,পক্ষই শক্তিশালী। ফলে এলাকায় আবার ও যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে। তারা দু,পক্ষই সরকারি দলের সাথে সংশ্লিষ্ট। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, খবর শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখানো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কালীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৬

আপডেট সময় : ১২:১১:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২০