মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা ও সাহিত্যের উপর একাধিক গ্রন্থের লেখক অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যু বার্ষিকী (২৬ এপ্রিল রোববার) পালিত হয়। একান্ত ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে দিবসটি পালনে আয়োজন করা হয় দোয়ার অনুষ্ঠানের। ২০০৭ সালে ২৬ এপ্রিল তিনি ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে সময় তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। দিবসটি পালনে রোববার সকালে ঝিনাইদহ পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি এবং ঝিনাইদহের ব্যাপারীপাড়া, সদর উপজেলার বংকিরা ও কালুহাটী নানা কর্মসুচি পালিত হয়। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এ এন্ড জে কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, মাদারীপুরের চরমুগুরিয়া ডিগ্রী কলেজ, মহেশপুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আহ পর্যন্ত তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। তার অনেক গ্রন্থ প্রকাশের পথে রয়েছে। দিকদর্শন থেকে প্রকাশিত অধ্যক্ষ আফসার উদ্দীনের লেখা ডিগ্রি, বিসিএস ও স্নাতক শ্রেনীর জন্য বাংলা ব্যাকরণ ব্যাপক সাড়া জাগায়। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের চাচা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২০