মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে  বালু সাপ্লাইকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৫০:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের গান্না ইউনিয়নে এলজিইডির একটি রাস্তায় বালির সাব কনট্রাক্ট নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাভলু নামে একজনকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে। সম্প্রতি সদর উপজেলার দহিঝুড়ি সরকারী প্রাইমারি স্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা গেছে সাব কনট্রাকে বালি দিতে গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাছির মালিথার দুই কর্মী উজ্জ্বল ও জাহাঙ্গীর হোসেন ঠিকাদারের সাথে যোগাযোগ করেন। কিন্তু ৭ নং ওয়ার্ডের মেম্বর ওবাইদুল হক রিপনের গ্রামের কাজ হওয়ায় তিনি আগেভাগেই রাস্তায় বালি দেওয়ার জন্য তুলে রাখেন। এদিকে উজ্জ্বল ও জাহগাঙ্গীর রাস্তায় বালি দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। তারা বালির কনট্রাক্ট নিতে রিপন মেম্বারের সাথে কাশিমনগর গ্রামে বিবাদে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতিও হয়। খবর পেয়ে পার্শ্ববর্তি দহিজুড়ি গ্রামের লাভলু ও বল্টু ঘটনাস্থলে পৌছে উজ্জল এবং জাহাঙ্গীরের পক্ষে কথা বলে। এসময় রিপন মেম্বার তার গ্রামের সামিউল জোয়ারদারসহ কয়েকজনকে ডেকে তাদের ধাওয়া করে। দহিজুড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে লাভলু ও বল্টুকে ধরে রিপন মেম্বরের লোকজন লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুইজনকে আহত করে। আহত লাভলুকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপাের ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে লাভলু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে  বালু সাপ্লাইকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় : ০৫:৫০:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২০