মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের চাঁদার টাকা না দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে জখম 

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাঁচ হাজার টাকার চাঁদার জন্য ঝিনাইদহের সদর উপজেলার চন্ডিপুর বাজারে মনোয়ার কাজী (৩৫) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক যুবলীগ নেতা। গত শনিবার ইফতারের আগে এই ঘটনা ঘটে। মনোয়ার কাজী চন্ডিপুর গ্রামের মুনু কাজীর ছেলে। খবর পেয়ে স্থানীয়রা আহত ইজিবাইক চালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। গত রোববার মনোয়ার কাজী ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন। মামলা সুত্রে জানা গেছে, ঘটনার দিন চন্ডিপুর বাজার থেকে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন মানোয়ার কাজী। পথে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পথ রোধ করে দাড়ায় গান্না ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ। চাঁদার জন্য পীড়াপীড় করতে থাকে। চাঁদা দিতে অপরাগত প্রকাশ করলে যুবলীগ নেতা জাবেদ, নুর মোহাম্মদ এবং মিলন নামে তিন মিলে পিটিয়ে আহত করে। মনোয়ার কাজী অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরেই আমার কাছে চাঁদা দাবী করে আসছে জাবেদ। ঘটনার দিন ওই চাঁদার কারনেই আমার উপর হামলা করে। লোকজন না এগিয়ে আসলে আমাকে হত্যা করতো ওরা। এলাকাবাসি জানায়, যুবলীগ করার কারণে জাবেদ এলাকায় সন্ত্রাসী কাজকর্ম করে আসছে। প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতনের খড়গ। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহের চাঁদার টাকা না দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে জখম 

আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২০