মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় ত্রানের দাবীতে কর্মহীন নারী পুরষের অবস্থান কর্মসুচি!

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • ৭৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ত্রানের দাবীতে শৈলকুপায় কয়েক’শ কর্মহীন মানুষ অবস্থান কর্মসুচি পালন করেছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে ঝাউদিয়া আবাসন প্রকল্পের প্রায় তিন’শ মানুষ এই কর্মসুচিতে অংশ গ্রহন করেন। এ সময় তারা ত্রানের দাবী নিয়ে উপজেলা পরিষদের সামনে বসে পড়ে। তাদের ভাষ্য এ পর্যন্ত কেও তাদের ত্রান সহায়তা দেন নি। প্রথম দিকে ইকু নামে এক যুবক ব্যক্তি উদ্যোগে ত্রান দিলেও তা যথেষ্ট ছিল না। কাজ না করায় ঘরের খাবার ফুরিয়ে গেছে। নিরুপায় হয়ে ঝাউদিয়া আবাসনে বসবাসকৃতরা শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে অবস্থান নেয়। হতদরিদ্রদের অবস্থানের খবর পেয়ে বেরিয়ে আসেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি আশ্বাস দেন ত্রান সহায়তা প্রদানের। আশ্বাস পেয়ে তারা আবাসনে ফিরে যান। উল্লেখ্য শৈলকুপায় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা ত্রান সহায়তা প্রদান করলেও তার ছিটেফোটা পৌছায়নি শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া আবাসন প্রকল্পে। আবাসনের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দানের খবর কেবল ফেসবুক জুড়ে। বাস্তবে অতিশয় হতদরিদ্র আর মধ্যবিত্তরা খুব কষ্টে আছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে আমি পৌরসভাকে ১৪ টন চাল দিয়েছি। সেগুলো বিতরণ করা হয়েছে। তবে সরকারী ত্রান পাওয়ার কথা অস্বীকার করেছেন শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম। তিনি বলেন ব্যক্তি উদ্যোগে আমাকে মাত্র ৪ টন চাল দেওয়া হয়। আর বুধবার হতদরিদ্ররা আন্দোলন করার পর দুপুরে বরাদ্দ দিয়েছে ৫ টন। চালের সঙ্গে টাকা দেওয়ার কথা থাকলেও আমি কোন টাকা পায়নি বলে মেয়র অভিযোগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শৈলকুপায় ত্রানের দাবীতে কর্মহীন নারী পুরষের অবস্থান কর্মসুচি!

আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০