মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে মহিলা ইউপি সদস্যের ঘর থেকে সরকারি চাল উদ্ধার, ২ জনকে কারাদন্ড

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৪:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • ৭৩৫ বার পড়া হয়েছে

ইমাম বিমান, ঝালকাঠি থেকে :
ঝালকাঠি জেলার রাজাপুরে মহিলা ইউপি সদস্যের ঘর থেকে ১০টাকা দরের ৬ বস্তা সরকারি চাল উদ্ধার পূর্বক ৭টি কার্ড জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে সরকারি চাল ক্রয়-বিক্রয়ের অপরাধে ইউপি সদস্যের শশুর ও ডিলারকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এ বিষয় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্ততে জানতে পারি যে, রাজাপুর উপজেলাধীন শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মহিলা ইউপি সদস্য ছনিয়া  আক্তারের শশুর হাসেন আলীর ঘরে বস্তা ভর্তি সরকারি চাল রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে একদল পুলিশ নিয়ে ইউপি সদস্য ছনিয়া আক্তারের শশুর হাসেন আলীর ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসত ঘরে মজুদকৃত অবস্থায় ৬টি বস্তায় (৩০ কেজি করে) মোট ১৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। একই সাথে মহিলা ইউপি সদস্যের শশুর হাসেন আলীর কাছ থেকে ৭টি কার্ড জব্দ করা হয়।  এঘটনায়  মহিলা ইউপি সদস্যের শশুর হাসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসেন আলী ১০ টাকা কেজি দরের সরকারি চাল (৩০ কেজির ওজনের) ৬টি বস্তায় ভর্তি ১৮০কেজি চাল শুক্তাগড় ইউনিয়নের তালিকাভূক্ত ডিলার মাহাদি হাসানের নিকট থেকে ক্রয় করেছে বলে ভ্রাম্যমান আদলতকে জানায়। সরকারি চাল ক্রয়-বিক্রয়ের মাধ্যমে আত্মসাৎ করার অপরাধে  মহিলা ইউপি সদস্যের শশুর হাসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত দুজনকে পুলিশের হাতে সোপর্দ করে ঝালকাঠি জলে হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝালকাঠিতে মহিলা ইউপি সদস্যের ঘর থেকে সরকারি চাল উদ্ধার, ২ জনকে কারাদন্ড

আপডেট সময় : ১২:২৪:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০