মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জীবননগরে আন্দুলবাড়ীয়া বিদ্যুৎস্পৃষ্ট  দিনমজুর নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্দুলবাড়ীয়া গ্রামের এক দিনমজুর শিমূল গাছ থেকে তুলা পাড়তে গিয়ে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে করুন মৃত্যু হয়েছে। গাছে ঝুলে থাকা  বিদ্যুৎস্পৃষ্ট দিনমজুর আশরাফ আলীর ৫৫) লাশ পরবর্তীতে বিদ্যুৎ অফিসের লোকজনের সহযোগীতায় পরিবারের সদস্যরা নিচে নামিয়ে আনে।

ঘটনাটি সোমবার সকালে সংঘটিত হয়েছে। এদিকে নিহতের ছেলে মনিরুল ইসলাম কারাগারে বন্দী থাকায় তাকে প্যারোলে মুক্তির পর জানাজার নামাজ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন পরিবার। হবেএ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্র জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া খাঁপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে কৃষক আশরাফ আলী (৫৫) সোমবার সকাল সাড়ে আটটার দিকে তার প্রতিবেশী মহর আলীর বাড়ীর একটি শিমূল গাছ থেকে সোমবার সকাল সাড়ে আটটার দিকে তুলা পাড়তে গাছে ওঠেন। তুলা পাড়ার এক পর্যায়ে গাছের একটি ডাল ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। পরবর্র্র্তীতে ওই ডালটি ধরে টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং গাছের ডালের ফাঁকে ঝুলে থাকে।

নিহতের বড় ছেলে হাফিজুর রহমান বলেন, আমার আব্বা আশরাফ আলীকে প্রতিবেশী মহর আলী তার গাছ থেকে তুলা পাড়তে জন নেয় এবং সোমবার সকালে গাছ থেকে তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। পরে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনের সহযোগীতায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর আমার পিতার লাশ গাছ থেকে নিচে নামানো হয়।

আমার ছোট ভাই যৌতুক আইনে জেল হাজতে থাকায় তাকে প্যারোলে মুক্তির পর বিকালে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত আশরাফ আলীর ছেলে মনিরুল ইসলাম জেল হাজতে আছে। শুনছি তার প্যারোলে মুক্তি হয়েছে এবং বিকালে ছেলের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নিহত আশরাফ আলী প্রতিবেশী মহর আলীর শিমূল গাছ থেকে তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার ছেলে মনিরুল ইসলামকে আদালত দু’ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন এবং তার উপস্থিতিতে জানাজার নামাজ শেষে তাকে আবার জেল হাজতে প্রেরন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জীবননগরে আন্দুলবাড়ীয়া বিদ্যুৎস্পৃষ্ট  দিনমজুর নিহত

আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ এপ্রিল ২০২০