মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের ট্রাকের ধাক্কায় মেয়ের পর বাবার মর্মান্তিক মৃত্যু! আহত ২

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ণ, বুধবার, ৮ এপ্রিল ২০২০
  • ৭৩৭ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মেয়ের পর বাবার মর্মান্তিক মৃত্যু! আহত হয়েছে একই পরিবারের ২ জন। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রথমে সুমাইয়া (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সময় আহত হয়েছে একই পরিবারের আরও তিন জন। বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এ এস আই মোঃ মোজলেম তালুকদার জানান সকালে মাগুরা থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ সদর উপজেলা শুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের সেলিম রেজা তার পরিবার নিয়ে বাড়ির উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে সাজোরে ধাক্কা দেয়। সে সময় মোটরসাইকেল চালক সেলিম রেজা, তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে সুমাইয়া রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষনা করেন এবং চালক সেলিম রেজাকে রেফার্ড করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে ঢাকার নেওয়ার সময় পথিমধ্যে ফরিতপুর নামক স্থানে সে মারা যায়। নিহত সেলিম রেজা শুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের নওশের আলীর ছেলে। সেলিম রেজা ব্র্যাকের মাগুরা শাখায় কর্মরত আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহের ট্রাকের ধাক্কায় মেয়ের পর বাবার মর্মান্তিক মৃত্যু! আহত ২

আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ণ, বুধবার, ৮ এপ্রিল ২০২০