মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গার খাদিমপুর ইউপি চেয়ারম্যানের নামে গুজব!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৯:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডলের নামে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা নিউজপেপার নামের একটি ফেসবুকে গ্রুপে এম সুইট রানা নামে একটি আইডি থেকে এ গুজব ছড়ানো হয়। এ ঘটনায় বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান আ. হালিম আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, রোববার সকালে এম সুইট রানা নামে এক ব্যক্তি চুয়াডাঙ্গা নিউজপেপার নামের একটি ফেসবুকে গ্রুপে খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডলের নামে ফেসবুকে লেখেন ‘রক্ষক যখন ভক্ষক, দফায় দফায় গরিবের চাল চুরির দায়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৬ নম্বর খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল গতকাল সেনাবাহিনীর হাতে আটক হয়েছে’। ফেসবুকে প্রকাশ করা সংবাদটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনেকেই লাইক, কমেন্ট ও শেয়ার করে সংবাদটি। এ বিষয়ে চুয়াডাঙ্গা নিউজপেপার গ্রুপের অ্যাডমিন তারিক আজিজের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘আমার গ্রুপে সব ধরনের নিউজ অ্যাড করা হয়, সেটা ভুয়া নিউজ হলেও। তবে এম সুইট রানা নামের আইডিটি ব্লক করা হয়েছে।’ এ ব্যাপারে জানতে চাইলে খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল জানান, ‘একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য উঠেপড়ে লেগেছে। ফেসবুকে ভাইরাল হওয়া সংবাদটি সত্য নয়। আমি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ করেছি। এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আশিক জানান, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল আইনি সহায়তা চেয়ে রোববার বেলা ১১টার দিকে থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগটির তদন্তপূর্বক তাঁকে আইনগত সহায়তা প্রদান করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আলমডাঙ্গার খাদিমপুর ইউপি চেয়ারম্যানের নামে গুজব!

আপডেট সময় : ১১:৫৯:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০