মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ছিনতাই করতে গিয়ে ডাক্তার হাসপাতালে ভর্তি!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২০
  • ৭৯০ বার পড়া হয়েছে

লকডাউনের ভিতরে ঝিনাইদহে ছিনতাইকারীদের আনাগোনা 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে এক হোমিও ডাক্তারকে হাতুড়ী পেটায় মাথা ফাটিয়ে দিয়েছে এক ছিতাইকারী। মূমুর্ষ অবস্থায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের নিমতলা বাজারের ধান হাটায় এ ঘটনাটি ঘটে। নিল কমল পাল নামের আহত ওই হোমিও ডাক্তারের বাড়ি যশোরের বকচর এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন হোমিও ডাঃ নিল কমল পাল জানায়, কালীগঞ্জ শহরের ধান হাটায় ভৌমিক শান ঘরের উপর তলাতে তার একটি চেম্বার আছে। সেখানে প্রতিমাসে তিনি ১বার রোগী দেখতে কালীগঞ্জে আসেন। সে মোতাবেক শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি তার চেম্বারে বসে ছিলেন। শহরে লকডাউনের কারনে এ সময়ে চেম্বারে কোন রোগীও ছিলনা। এমনি মুহুর্তে মাথায় গামছা বাধা এক ছিনতাইকারী যুবক তার চেম্বারে প্রবেশ করে। তাকে কিছু জিজ্ঞাসার আগেই গামছার মধ্যে থেকে হাতুড়ী বের করে তার মাথায় আঘাত করে। এ সময় তার চিৎকারে নিচে থাকা লোকজন ছুটে আসার আগেই ওই যুবক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সে জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবক তাকে আক্রমন করতে পারে বলে তার ধারনা। কালীগঞ্জ হাসপাতালের ডিউটিরত ডাক্তার আঞ্জমান নেছা জানান, হাতুড়ীর আঘাতে তার মাথায় কয়েকটি ক্ষত দেখা গেছে। চিকিৎসা চলছে। বর্তমানে সে শংকামুক্ত বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কালীগঞ্জে ছিনতাই করতে গিয়ে ডাক্তার হাসপাতালে ভর্তি!

আপডেট সময় : ১১:৪৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২০