মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে হোম কোয়ারেন্টিনে আছে ৫৪০ জন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় আরও ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৬ জন বিদেশ ফেরত ব্যক্তি রয়েছেন। এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় ৯৪২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তাদের মধ্যে ৪০২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে ঝিনাইদহে হোম কোয়ারেন্টিনে আছেন ৫৪০ জন। এদিকে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের জন্য বরাদ্দ করা ৩০টি নিরাপত্তা সরঞ্জাম (পার্সোনাল প্রকেটশন ইকুইপমেন্ট-পিপিই) সুন্দরবন কুরিয়ারে আটকে গেছে। গেল কয়েক দিন আগে এগুলো ঢাকা থেকে পাঠানো হয়েছে। এর আগে পাঠানো ২৬৮ নিরাপত্তা সরঞ্জাম পাওয়া গেছে। এর মধ্যে মাত্র কয়েকটি মজুদ রাখা হয়েছে জেলা ওষুধ ভা-ারে (স্টোরে)। ওয়ান টাইম ব্যবহারযোগ্য এসব নিরাপত্তা সরঞ্জাম শুধু করোনা আক্রান্ত রোগীর কাছে যাওয়ার জন্য বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। তিনি বলেন, নিরাপত্তা সরঞ্জাম যেগুলো পাওয়া গেছে, সেগুলো শুধু ডাক্তার ও নার্সদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও তিনি জানান। ফলে জেলা ব্যাপী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে হোম কোয়ারেন্টিনে আছে ৫৪০ জন

আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ মার্চ ২০২০