মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আরাফাত সানীর জামিন শুনানি দুপুরে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫২:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় জামিন শুনানি হবে আজ (বুধবার) দুপুরে।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলমের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি হবে।

সানীর আইনজীবী এম জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল আহমেদ বলেন, দুপুর ২টায় আরাফাত সানীর জামিন শুনানি হবে। জামিন শুনানি উপলক্ষে সানীকে আদালতে হাজির করা হবে।
এই মামলায় গত ২৬ জানুয়ারি আরাফাত সানীর জামিনের আবেদন করা হলে বিচারক জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সাথে নাসরিন সুলতানা প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্টতা হয়। একপর্যায়ে তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না ‍শুনে ভয়ভীতি দেখায়। গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকে। এরপর গত ২৫ নভেম্বর রাতে আসামি ভিকটিমের নগ্ন ছবি তার ফেসবুকে পাঠিয়ে আরো ভয়াবহ অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বলে হুমকি দেয়।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আরাফাত সানীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে ২৩ জানুয়ারি আদালতে একটি মামলা দায়ের করেছেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তাকে ৫ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আরাফাত সানীর জামিন শুনানি দুপুরে !

আপডেট সময় : ১২:৫২:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭