সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

তারেক সাঈদের আপিল গ্রহণ করেছে হাইকোর্ট !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত র‌্যাব-১১-এর চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

আপিল শুনানির জন্য অনুমতি চেয়ে করা আবেদন গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে গ্রহণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। তারেক সাঈদের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ।

এর আগে গত ৩১ জানুয়ারি ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন তারেক সাঈদ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে আইনজীবী মো. আহসান উল্লাহ আপিল দায়ের করেন।গত ৩০ জানুয়ারি প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। ৭২ পৃষ্ঠার মূল আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়েছেন আসামি নুর হোসেন।

গত ২২ জানুয়ারি নারায়নগঞ্জ মহানগর দায়রা জজ আদালত থেকে সাত খুন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের প্রাক্তন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি ৯ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

তারেক সাঈদের আপিল গ্রহণ করেছে হাইকোর্ট !

আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭