সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চুয়াডাঙ্গা হাসপাতালে আবারও রোগীর টাকা চুরি!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও রোগীর লোকজনের পিছু ছাড়ছে না চোর। সামান্য বেখেয়াল হলেই চোর হাতিয়ে নিচ্ছে নগদ টাকা, টাকার ব্যাগ। গতকাল মঙ্গলবারও হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের ভ্যনিটি ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল সুযোগ বুঝে প্রকাশ্যে একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে। এতে রোগীর স্বজনসহ স্থানীয় লোকজন আছেন চোর আতঙ্কে। সংঘবদ্ধ চোর চক্র অবাধে চুরির ঘটনা ঘটালেও চোর শনাক্তে ও ধরতে এখনো ব্যর্থ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তবে পুলিশ চোর শনাক্তে ও ধরতে তাদের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে রোগী দেখতে আসা মাহমুদা পূর্ণ নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে একটি পার্স চুরি হয়ে যায় সদর হাসপাতাল থেকে। পরে ওই নারী হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে সিসিটিভি ক্যামেরায় চোর শনাক্তের চেষ্টা করে হাসপাতাল কর্র্তৃপক্ষ। ওই নারী বলেন, ‘হাসপাতাল থেকে কখন যে আমার ভ্যানিটি ব্যাগের চেইন খুলে পার্সটি নেওয়া হয়েছে, আমি টের পাইনি। পরে বিষয়টি টের পেলে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই। পার্সের মধ্যে আমার ভোটার আইডি কার্ড ও কিছু নগদ টাকা ছিল। অনেক চেষ্টা করেও সিসিটিভি ক্যামেরায় চোরকে শনাক্ত করতে পারিনি হাসপাতাল কর্তৃপক্ষ।’
এদিকে, হাসপাতালে একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনা রোধ করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাসপাতালে পুলিশ নিয়োজিত থাকলেও তাদের চোখে ধুলা দিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছে চোর চক্র। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চোরমুক্ত করতে পুলিশি নজরদারির পাশাপাশি রোগী ও রোগীর সঙ্গে থাকা লোকজনকে সতর্ক হওয়া দরকার বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা হাসপাতালে আবারও রোগীর টাকা চুরি!

আপডেট সময় : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০১৯