সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দামুড়হুদায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৫:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঝাঁঝাঁডাঙ্গা থেকে ১ শ বোতল ফেনসিডিলসহ শাহিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক শাহিন ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নাস্তিপুরের দিক থেকে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের দিকে ফেনসিডিলের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর ফোর্স নিয়ে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের সড়কের ধারে অবস্থান নেন। এ সময় ভোর চারটার দিকে ঝাঁঝাঁডাঙ্গা কবরস্থানের সামনে দিয়ে আসা পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী শাহিনকে আটক করেন তাঁরা। পরে তাঁর কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকালই শাহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৩৫:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০১৯