সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে অপসারণ দাবি

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩১:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

গাংনীতে ইউপি চেয়ারম্যানদের ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের চেয়াম্যানদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে তাঁকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা। গতকাল মঙ্গলবার দুপুরে চেয়ারম্যানরা গাংনী পিআইও অফিস-সংলগ্ন চেয়ারম্যান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় ইউএনওর বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বামুন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস।
লিখিত বক্তব্যে বলা হয়, ইউএনও দিলারা রহমান যোগদানের পর থেকে বিভিন্ন মাধ্যমে ইউপি চেয়ারম্যানদের দুর্নীতিবাজ আখ্যায়িত ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এতে নানা মহলে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনও দিলারা রহমান এ উপজেলায় কর্মরত থাকাকালীন সব ধরনের কর্মকা- থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহাম্মেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজামান, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও দিলারা রহমান বলেন, ‘আমি আমার পারিবারিক ও চাকরি জীবনে কারও সঙ্গে অশোভন আচরণ করিনি।’ তিনি জানান, তিনি নিয়মানুযায়ী সব কাজ সম্পন্ন করছেন এবং যে কাজটি করণীয়, সেটাই করছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে অপসারণ দাবি

আপডেট সময় : ১০:৩১:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০১৯