সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চুয়াডাঙ্গার হানুরবাড়াদিতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩১:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রাম থেকে দুই কেজি গাঁজাসহ মোহন আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব ৬-এর একটি অভিযানিক দল। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া মোহন চুয়াডাঙ্গা পৌর শহরের তালতলার মৃত ফেরাজ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় নিয়মিত টহলে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬-এর ডিএডি আউয়াল হোসেনের নেতৃত্বে একটি দল চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে মোহন আলীকে আটক করা হয়। এরপর তাঁর হাতে থাকা একটি বাজারের ব্যাগ থেকে স্কসটেপে মোড়ানে অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মোহন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার হানুরবাড়াদিতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:৩১:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯