সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জীবননগরে মাটির স্তূপ ধসে শিশুর করুণ মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:২৯:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে ইটভাটার মাটির স্তূপ ধসে জিহাদ নামের এক ছয় বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশু জিহাদ জীবননগর উপজেলার বাঁকা আশতলাপাড়ার দিনমজুর তরিকুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশে একটি ইটভাটায় খেলতে যেয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় শিশু জিহাদ ও তার বন্ধু আরিফিন বাড়ির পাশের এএনজেএম ইট ভাটায় খেলা করতে যায়। এ সময় ইটভাটার মাটির স্তূপ ধসে তাদের গায়ের ওপর পড়লে আরিফিন প্রাণে বাঁচলেও জিহাদের করুণ মৃত্যু হয়। শিশু জিহাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক সূত্রে জানতে পারি, শিশু জিহাদ ও তার বন্ধু ইট ভাটায় খেলা করার সময় সেখানকার মাটির স্তূপ ধসে যায়। এ ঘটনায় আরিফিন প্রাণে বেঁচে যায় এবং তবে জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জীবননগরে মাটির স্তূপ ধসে শিশুর করুণ মৃত্যু!

আপডেট সময় : ০৪:২৯:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯