রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কোনো অবৈধ বাণিজ্য করতে দেওয়া হবে না

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৬:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

গাংনীতে বৈদ্যুতিক পাখা বিতরনী অনুষ্ঠানে এমপি সাহিদুজামান খোকন
নিউজ ডেস্ক:মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, ‘সোলার প্যানেল দেওয়ার নামে বিগত দিনে অনেকে বাণিজ্য করেছে। আর কোনো প্রকার অবৈধ বাণিজ্য এ উপজেলায় করতে দেওয়া হবে না। সরকারি জিনিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য বিনামূল্যে দিয়েছে, আর সেই সব সরকারি জিনিসগুলো নিয়ে যারা অবৈধ বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা অডিটরিয়ামে ৩৪১ জনের মাঝে সোলার হোম সিস্টেম বৈদ্যুতিক পাখা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে এমপি খোকন তাঁর নিজের মোবাইল নাম্বার সবাইকে দিয়ে সোলার প্যানেল বা কাবিখা, কাবিটা প্রকল্পে কেউ কোনো প্রকার অর্থ দাবি করলে তাঁকে জানানোর আহ্বানও জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, মুক্তিযোদ্ধা নেতা আমিরুল ইসলাম, কাউন্সিলর নবীর উদ্দীনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও মুুক্তিযোদ্ধারা। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত এ পাখা গ্রহণকারী ব্যক্তিরা এমপি সাহিদুজামান খোকনের হাত থেকে এ পাখা গ্রহণ করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কোনো অবৈধ বাণিজ্য করতে দেওয়া হবে না

আপডেট সময় : ১০:২৬:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯