সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ঝন্টু হোসেন (৩৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ঝন্টুর পরিবার চিকিৎসকের বিরুদ্ধে এ অভিযোগ তোলে। গতকাল শনিবার বিকালের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ঝন্টু হোসেন মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার দীন মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার দীন মোহাম্মদের ছেলে ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি ঝন্টু রাইপুর গ্রামের একটি দোকানে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ঝন্টুর পরিবার ও স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদুদুর রহমান আধা ঘন্টা রোগীকে কোনো চিকিৎসা দেয়নি। আধা ঘন্টা পর রোগীকে একটি ইনজেকশন দেওয়া হলে ৩-৪ মিনিট পর ঝন্টু মারা যায়।
মেহেরপুর জেনারেল হাসাপাতেলর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার বলেন, ‘রোগীটি ভুল চিকিৎসায় নাকি অন্য কারণে মারা গেল এটা ফরেন্সিক রিপোর্ট দেখার পর বলতে পারবো। তবে রোগীর আত্মীয়দের অভিযোগ অনুযায়ী গ্যাসের ইনজেকশন দেওয়ার পর সে মারা গিয়েছে কি-না তা আমরা ক্ষতিয়ে দেখছি।’
এ বিষয়ে ডা. আলোক কুমার বলেন, ‘রোগীর অস্বস্তি লাগছিল এ জন্য একটা ইনজেকশন দেওয়া হয়েছিল, সেই সাথে গ্যাসের ইনজেকশন দিয়েছিল কিন্তু সে তো আমাদের কোনো সময়ই দেয়নি। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯