সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মেহেরপুরে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২১:১২ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরাসরি মেহেরপুর জেলার মুজিবনগর, মেহেরপুর হতে গোপালগঞ্জ এবং মেহেরপুর হতে রাজশাহী পর্যন্ত বিআরটিসি এসি-নন এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি শহরের বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামনে এক আলোচনা সভা শেষে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসূল। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা বিআরটিসির বাস ডিপো ম্যানেজার মোশারফ হোসেন, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বিআরটিসির মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান খান প্রদীপ প্রমুখ। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফিতা কেটে বিআরটিসি মেহেরপুর-গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া রুটে এ বাসের উদ্বোধন করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:২১:১২ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯