সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মেহেরপুরে আধুনিক শিশুপার্ক গড়ে তোলা হবে

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

বিজয় ফুল উৎসব-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:‘উন্নত ও সফল হতে হলে লেখাপড়ায় ভাল হতে হবে। লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ, জ্ঞানই শক্তি। শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে মেহেরপুরে একটি আধুনিক শিশুপার্ক গড়ে তোলা হবে।’ গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা পর্যায়ের বিজয় ফুল উৎসব প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল উপরোক্ত কথাগুলো বলেন।
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় ফুল উৎসব প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। দেশে কোনো দারিদ্র থাকবে না। প্রত্যেকের হাতে পর্যাপ্ত অর্থ থাকবে, সবাই আর্থিকভাবে সচ্ছল থাকবে। তিনি বলেন, মেহেরপুরসহ সারা দেশের মানুষ যেন নিরাপত্তা ও শান্তির মধ্যে থাকতে পারে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরীতে সবাইকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতার পূর্বে দুইবার মেহেরপুরে এসেছেন এবং সভা সমাবেশে যোগ দিয়েছেন উল্লেখ করে প্রধান অতিথি ফরহাদ হোসেন এমপি বলেন, জাতির পিতা মেহেরপুরে সমাবেশ শেষে যশোরে ফিরে মেহেরপুরে দেশদ্রোহী বক্তব্যে দেওয়ার অজুহাতে পাকিস্তানী পুলিশের হাতে গ্রেফতার হন। কিন্তু তিনি সেদিন কোন দেশদ্রোহী কোনো বক্তব্যে দেননি। তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করার জন্য সকলকে আহ্বান করেছিলেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে আধুনিক শিশুপার্ক গড়ে তোলা হবে

আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯