সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আলমডাঙ্গায় তাঁবু টাঙিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৮:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কেন্দ্র আছে, নেই পর্যাপ্ত কক্ষ। তাই তাঁবু টাঙিয়ে টিনের ছাউনির নিচে বসে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। তাও আবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনস্থ পরীক্ষা! গতকাল শনিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন এমন দৃশ্য চোখে পড়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে। যেখানে খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে জেএসসি পরীক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।
অবকাঠামো-স্বল্পতার কারণে অনেকটা বাধ্য হয়েই বিদ্যালয় চত্বরে তাঁবু টাঙিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের সচিব ইয়াকুব আলী। তিনি বলেন, এ বছর হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪৯১ জন। এর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৪৮৪ জন। এখানে একটি হলরুমসহ আটটি কক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাঁবুর নিচে পরীক্ষা দিচ্ছে ৪৭ জন। আগামীকাল সোমবার ইংরেজি পরীক্ষায় তাঁবুর নিচে পরীক্ষার্থীর সংখ্যা আরও ২২ জন বৃদ্ধি পেয়ে হবে ৬৯ জন বলেও তিনি জানান।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় তাঁবু টাঙিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা!

আপডেট সময় : ১০:১৮:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০১৯