রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীরা চোর আতঙ্কে

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪১:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

মেহেরপুর গাংনীতে চার ব্যবসাপ্রতিষ্ঠানের সার্টার ভেঙে
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলায় দোকানের সার্টার ভেঙে দুটি মুদি ও একটি সারের দোকান এবং একটি ফিড মিল থেকে নগদ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে মেহেপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ চুরির ঘটনা ঘটে। বাজারে নৈশ প্রহরী থাকার পরও দুঃসাহসিক এ চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া বাজারের মুদি দোকান ফারুক স্টোর ও জাইমা স্টোর, সারের ডিলারের দোকান আব্দুল সালাম ট্রেডার্স এবং আলামিন ফিডের সার্টার ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করে নগদ টাকা, কসমেটিকস, সিগারেট ও দামি মালামাল লুট করে পালিয়ে যায়। চারটি দোকান থেকে নগদ টাকাসহ আনুমানিক চার লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে বাজারে দুজন নৈশ প্রহরী পাহারা থাকা অবস্থায় কীভাবে চুরি হয়, কেনই-বা পাহারাদার বা স্থানীয়রা কেউ টের পেলেন না, এমন নানা প্রশ্ন এখন জনমনে। সকালে দোকানের তালা ও সার্টার ভাঙা দেখে দোকানিরা চুরির ঘটনা জানতে পারেন।
মুদি দোকানি হাসমত আলী বলেন, ‘প্রতি রাতেই দোকানে টাকা রাখি। রাতে দোকান বন্ধ করে গ্রামের বাড়ি যাই। তাই টাকা বহন করা ঝুঁকিপূর্ণ। চোরেরা ৮০-৮৫ হাজার নগদ টাকা, ১৫-২০ হাজার টাকা মূল্যের সিগারেট ও অন্য মালামাল চুরি করে নিয়ে গেছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিগগিরই চুরির সঙ্গে জড়িতদের আটক করা হবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীরা চোর আতঙ্কে

আপডেট সময় : ১০:৪১:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯