রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আলমডাঙ্গায় চুরির সময় হাতেনাতে গরু চোর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৭:২২ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:বৃষ্টির রাতে গোয়াল ঘরের দরজা ভেঙে গাভী চুরির সময় এক চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। আটক হওয়া ব্যক্তি কুষ্টিয়ার দৌলতপুরের মৃত মাসুম শেখের ছেলে নুরুল ইসলাম। গত শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আলমডাঙ্গা থানায় খবর দিলে পুলিশ এসে চোর নুরুল ইসলামকে আটক করে নিয়ে যায়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের মৃত মোবারেক হোসেনের ছেলে বাবলু মিয়া তাঁর বাড়িতে এক জোড়া গাভী পালন করেছিলেন। গত শুক্রবার রাতে প্রচ- বৃষ্টি হওয়ায় দ্রুত রাতে ঘুমাতে যান তিনিসহ পরিবারের লোকজন। এ সুযোগে নুরুল ইসলাম গোয়াল ঘরের তালা ভেঙে গোয়ালে প্রবেশ করেন। এ সময় বাছুরেরে লাফালাফিতে বাবলুর স্ত্রীর ঘুম ভেঙে যায়। বাবলুর স্ত্রী এ সময় গোয়ালে লাইট মারলে গরুর দড়ি খোলা অবস্থায় নুরুল ইসলামকে দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে পাশের বাড়ি ও দোকানের লোকজন ছুটে এসে নুরুল ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে গণধোলাই দিয়ে আলমডাঙ্গা থানার পুলিশের নিকট প্রেরণ করে। গতকাল শনিবার সকালে চুরির মামলায় নুরুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়।
এদিকে, নুরুল ইসলাম গতকাল সন্ধ্যায় অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পর আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পুলিশ পাহারায় নুরুল ইসলামকে ভর্তি করা হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় চুরির সময় হাতেনাতে গরু চোর আটক

আপডেট সময় : ১১:২৭:২২ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯