সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মহেশপুর থেকে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৯:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গতকাল বুধবার দুপুর থেকে অভিযান চালিয়ে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইলের সিম, ট্যাব, মেমোরি কার্ড, কার্টার, সেলাই রেঞ্জ, স্ক্রু-ড্রাইভার, তালা কাটার যন্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন ঢাকার যাত্রাবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে কবির হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার তিন লাখ পীর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রনি, কুমিল্লার মুরাদনগর উপজেলার তারাদীঘিরপাড় গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহীম, নরসিংদীর রায়পুরা উপজেলার মক্কিনাগড় জমাদ্দাবাড়ি গ্রামের বাচ্চুর ছেলে রুবেল, কুমিল্লার চান্দিনার নবাবপুর গ্রামের র‌্যাপতি দাসের ছেলে মো. মোরশেদ ও কুমিল্লার দেবিদার উপজেলার গংগানগর গ্রামের হামিদ আলীর ছেলে রিপন। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চোর চক্রটি এত দিন ঝিনাইদহ অঞ্চলে বিশেষ কৌশলে চুরি করে আসছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মালামাল দেখে মনে হয়, তাঁরা পেশাদার চোর। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মহেশপুর থেকে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৯:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯